ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক আপনার খবর

আর্কাইভ দেখুন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর ট্রেজারার কানন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন

নোয়াখালী  জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন সাংবাদিক ডা. মো বোরহান উদ্দিন আগামি ১ বছরের জন্য কমিটি ঘোষনা করেন।কমিটিতে বৈশাখী টিভি নোয়াখালী প্রতিনিধি মো: লিয়াকত আলী খান সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী তাজুল ইসলাম মানিক সহ সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলম সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি এহসানুল হক খসরু সহ-সভাপতি, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুস শাকুর হান্নান সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো ইমাম উদ্দিন আজাদ সহ-সাধারণ সম্পাদক,  দৈনিক উপকূল সম্পাদক ও প্রকাশক মো ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক,  ইসলামীক টিভি জেলা প্রতিনিধি মো কামরুল কানন কোষাধ্যক্ষ , দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক , এখন টিভি স্টাফ রিপোর্টার প্রতিনিধি নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশক সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশের জেলা প্রতিনিধি মো মাহবুবুর রহমান, দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো হাসান আপ্যায়ন সম্পাদক।এছাড়া আকাশ মো জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এমএস রিজোয়ান, এম এস জামাল, মো আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো সালাহ উদ্দিন,  রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিনসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।​সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবে সমবেত হন। সভায় উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।​​সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটির প্রধান লক্ষ্যগুলো হলো সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি। তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ।​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি কার্যকর ভূমিকা রাখবে।​পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চামড়া সংরক্ষণে  বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

১/১১ এর সময় বিএনপি পরিবারের আপনজন ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রীমকোর্ট বারের সভাপতি পদপ্রার্থী

১/১১ এর সময় বিএনপি পরিবারের আপনজন ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রীমকোর্ট বারের সভাপতি পদপ্রার্থী

 সারা বাংলাদেশে ৫ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে

সারা বাংলাদেশে ৫ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে

বাংলাদেশ এর ইতিহাসে ম্যাজিক্যাল ও কারিসমাটিক প্রধানমন্ত্রী তারেক রহমান - ৩ (তিন) মাসেই একের পর এক দূর্দান্ত সিদ্বান্তে বাজিমাত।

বাংলাদেশ এর ইতিহাসে ম্যাজিক্যাল ও কারিসমাটিক প্রধানমন্ত্রী তারেক রহমান - ৩ (তিন) মাসেই একের পর এক দূর্দান্ত সিদ্বান্তে বাজিমাত।

নোয়াখালীতে ছাত্রদলের  কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কে  অবাঞ্ছিত ঘোষণা

নোয়াখালীতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কে অবাঞ্ছিত ঘোষণা

১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন

১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

পাহাড়ি ঢলে বিধ্বস্ত কচ্ছপতলী-নোয়াপতং সংযোগ সড়ক: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

পাহাড়ি ঢলে বিধ্বস্ত কচ্ছপতলী-নোয়াপতং সংযোগ সড়ক: জনদুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর ট্রেজারার কানন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন

জিয়া সৈনিক দলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জিয়া সৈনিক দলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সাংবাদিককে হত্যার হুমিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিককে হত্যার হুমিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বড় নেতাদের র’ক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ

বড় নেতাদের র’ক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান

ধর্মীয় টার্গেটিং বন্ধে ভারতকে জামায়াত আমিরের আহ্বান

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

কেউ যদি সরকারি জমি দখল করে থাকে অবশ্যই উদ্ধার করতে হবে: মাহবুব উদ্দিন খোকন

অভিনেতা বিজয়

অভিনেতা বিজয়

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি

স্থানীয় নির্বাচন: সক্ষমতা পরখ করতে চায় জামায়াত ও এনসিপি