ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক আপনার খবর

১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
নির্বাচন কমিশন ভবনের বাইরে র‍্যাবের গাড়ি। ফfইল ছবি: টিবিএস

প্রতিটি জিপের আনুমানিক বাজারমূল্য হতে পারে দেড় কোটি টাকা। এ ছাড়া প্রতিটি টহল পিকআপের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম পড়বে ৪৮ লাখ টাকার মতো। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে ১২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি শীতাতপনিয়ন্ত্রিত মাইক্রোবাস।  

গতকাল বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এই প্রস্তাব অনুমোদন করা হয়। 

জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাড়িগুলো সরবরাহ করবে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩টি জিপের প্রতিটির ইঞ্জিনক্ষমতা হবে ২ হাজার ৫০০ সিসি। এগুলোর প্রতিটির আনুমানিক বাজারমূল্য হতে পারে দেড় কোটি টাকা। এ ছাড়া প্রতিটি টহল পিকআপের বর্তমান বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা এবং প্রতিটি মাইক্রোবাসের দাম পড়বে ৪৮ লাখ টাকার মতো। 

উল্লেখ্য, সরকারি খরচ কমানোর অংশ হিসেবে গত ৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক পরিপত্র জারি করে সব ধরনের যানবাহন কেনা স্থগিত করেছিল। 

'র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই গাড়িগুলোর খরচ বহন করা হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে এই প্রকল্পটি প্রথম অনুমোদন পায়। শুরুতে এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। পরে প্রকল্পের ব্যয় ২০৭ কোটি টাকা কমিয়ে ৮২৭ কোটি টাকা করা হয় এবং এর মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়। 

এই প্রকল্পের আওতায় র‍্যাবের জন্য মোট ১ হাজার ৫৭০টি বিভিন্ন ধরনের যানবাহন এবং ১৩১টি সরঞ্জাম কেনার লক্ষ্যমাত্রা ছিল। ইতিমধ্যে ৮০৯টি যানবাহন এবং ১০১টি সরঞ্জাম কেনা সম্পন্ন হয়েছে। 

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬

১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

নির্বাহী সম্পাদক: মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর