ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক আপনার খবর

পরবাস

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক বিবৃতিতে শোক বার্তা পাঠান।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন এর মাতা বেগম জেবুন্নেছা রাজধানীর  একটি হাসপাতালে আজ ৬/৫/২৬ইং তারিখ ভোরে ইন্তেকাল করেছেন ।​ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন।মাননীয় প্রধানমন্ত্রী  জনাব তারেক রহমান জানান," বেগম জেবুন্নেছা'র মৃত্যুতে - তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছেন । শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন। যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন।এ ছাড়া একজন আদর্শ মাতা হিসাবে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসাবে সংশ্লিষ্ট সকলের নিকট ছিলেন  অত্যন্ত শ্রদ্ধাভাজন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মরহুমা রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ , আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক বিবৃতিতে শোক বার্তা পাঠান।