সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন এর তত্ইতত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন
নোয়াখালী জেলার পুলিশ সুপার সন্তুষ্ট হয়ে নগদ অর্থ পুরস্কৃত করলেন সোনাইমুড়ী থানাকে, মাদকের বিরুদ্ধে অভিযানে ৫ কেজি গাঁজা ও ১৭২ পিস ইয়াবা উদ্ধার করেন সোনাইমুড়ী থানা
স্থানীয় সংবাদদাতা- নোয়াখালী জেলার পুলিশ সুপার এর ব্যতিক্রমী উদোগ সোনাইমুড়ী থানা দুর্দান্ত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করায় স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। সোমবারসকাল ১০ ঘটিকার সময় নিজ কার্যালয় তিনি এই স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
২০ জুলাই রোজ সোমবার ২০২৬ ইং মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের চলমান বিশেষঅভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুররহমানকে অর্থ পুরস্কার প্রদান করেছেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মহোদয়।সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি গাঁজা ও ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করায়। তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি স্বরুপ এ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেওঅব্যাহত থাকবে এবং যারা অভিযান পরিচালনা করবে তাদেরও পুরস্কৃত করা হবে।
বিষয় : @daily apnarkhabor news
আপনার মতামত জানান দৈনিক আপনার খবর