ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক আপনার খবর

অভিনেতা বিজয়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভিনেতা বিজয়
অভিনেতা বিজয় |সংগৃহীত

অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) বৃহস্পতিবার (৭ মে) হুঁশিয়ারি দিয়েছে যে, দু’টি দ্রাবিড়ীয় দলের মধ্যে কোনো একটি- এম কে স্ট্যালিনের ডিএমকে অথবা ই পালানিস্বামীর এআইএডিএমকে তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানালে টিভিকের ১০৭ বিধায়কই পদত্যাগ করবেন।

ডিএমকে ও এআইএডিএমকে শিবিরে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিভিকে এখন সন্দেহ করছে যে, তাদের দলটিকে বাদ দিয়ে রাজ্যে সরকার গঠনের জন্য এই দু’টি দল আঁতাত করছে।

১০৭টি আসনে জিতে টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত তাদের আমন্ত্রণ জানানো।

তবে গভর্নর আর ভি আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দিতে অস্বীকার করেন। তিনি বলেন, বিজয়ের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, তাও তিনি গ্রহণ করেননি।

সূত্র জানিয়েছে, দুই দিনের মধ্যে দ্বিতীয় এ বৈঠকে গভর্নর জানিয়েছেন, সরকার গঠনের জন্য অভিনেতা-রাজনীতিবিদকে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরো ১০টি আসন প্রয়োজন। দলটি ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি আসনগুলোর জন্য বাম এবং কয়েকটি ছোট দলের সাথে আলোচনা চলছে।

সূত্র জানিয়েছে, টিভিকে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত তামিলনাড়ু বিধানসভা নির্বাচন

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬

অভিনেতা বিজয়

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) বৃহস্পতিবার (৭ মে) হুঁশিয়ারি দিয়েছে যে, দু’টি দ্রাবিড়ীয় দলের মধ্যে কোনো একটি- এম কে স্ট্যালিনের ডিএমকে অথবা ই পালানিস্বামীর এআইএডিএমকে তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানালে টিভিকের ১০৭ বিধায়কই পদত্যাগ করবেন।

ডিএমকে ও এআইএডিএমকে শিবিরে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিভিকে এখন সন্দেহ করছে যে, তাদের দলটিকে বাদ দিয়ে রাজ্যে সরকার গঠনের জন্য এই দু’টি দল আঁতাত করছে।

১০৭টি আসনে জিতে টিভিকে দাবি করছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য গভর্নরের উচিত তাদের আমন্ত্রণ জানানো।

তবে গভর্নর আর ভি আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দিতে অস্বীকার করেন। তিনি বলেন, বিজয়ের কাছে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজয় যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, তাও তিনি গ্রহণ করেননি।

সূত্র জানিয়েছে, দুই দিনের মধ্যে দ্বিতীয় এ বৈঠকে গভর্নর জানিয়েছেন, সরকার গঠনের জন্য অভিনেতা-রাজনীতিবিদকে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।

রাজভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সংখ্যাগরিষ্ঠতা পেতে টিভিকের আরো ১০টি আসন প্রয়োজন। দলটি ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়েছে, যাদের পাঁচজন বিধায়ক রয়েছেন। বাকি আসনগুলোর জন্য বাম এবং কয়েকটি ছোট দলের সাথে আলোচনা চলছে।

সূত্র জানিয়েছে, টিভিকে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: এনডিটিভি

দৈনিক আপনার খবর

নির্বাহী সম্পাদক: মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর