ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬
দৈনিক আপনার খবর

সাদা পাঞ্জাবি ও চোখে চশমা পরিহিত সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। ছবি : দৈনিক আপনার খবর

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা মাসুদের রহমান

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক সরকারি অনুষ্ঠানে সহকারী কমিশনারকে (ভূমি-এসিল্যান্ড) ‘উনি’ বলে সম্বোধন করার জেরে এক বিএনপি নেতাকে মন্ত্রীকে সম্মাননা স্মারক দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর ঘটনাটি ঘটিয়েছেন সোনাইমুড়ীর এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) জসীম উদ্দিন এবং ভুক্তভোগী নেতা হলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন কোনো একটি বিষয়ে কথা বলার সময় বিএনপি নেতা মাকসুদুর রহমান এসিল্যান্ডকে ইঙ্গিত করে ‘উনি’ শব্দটি ব্যবহার করেন। এতেই ক্ষিপ্ত ও অসন্তুষ্ট হন এসিল্যান্ড জসীম উদ্দিন। তিনি তাৎক্ষণিকভাবে রুক্ষ ও মারমুখী ভাষায় এর প্রতিবাদ জানান। পরবর্তীতে অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের হাত দিয়ে মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদানের সময় মাকসুদুর রহমানের নাম ঘোষণা করা হলেও, এসিল্যান্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে সম্মাননা দিতে দেওয়া হয়নি। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।  এ ঘটনার প্রতিবাদে এবং এসিল্যান্ডের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বুধবার বিকেলে সাংবাদিকদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এসিল্যান্ড জসীম উদ্দিন গত ২৮ এপ্রিল সোনাইমুড়ীতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। জমির জমা-খারিজ বা নামজারির জন্য প্রতিটি ফাইল বাবদ ৫ হাজার টাকা এবং সামান্য ভুলত্রুটি থাকলেই ৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার বা এক লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা না দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও মোটা অঙ্কের জরিমানার ভয় দেখানো হয়। তিনি আরও অভিযোগ করেন, এই কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং নির্ধারিত সময়ে অফিস না করার ভূরিভূরি প্রমাণ রয়েছে। এসব অন্যায়ের প্রতিবাদ করায় সামান্য একটি সম্বোধনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে তার সঙ্গে এমন অপেশাদার আচরণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি নম্বরটি ব্লক করে দেন। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বা স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : @apnarkhabor.news Noakhali

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

বুধবার, ১০ জুন ২০২৬

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা মাসুদের রহমান

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক : মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর