মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈদ্যুতিক গাড়ি চালিয়ে পরীক্ষা করেন উদ্বোধন করেন
জুলাইয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ, রাস্তায় নামছে প্রথম দেশীয় বৈদ্যুতিক গাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাইয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ, রাস্তায় নামছে প্রথম দেশীয় বৈদ্যুতিক গাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের অটোমোবাইল শিল্পে শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ। আগামী জুলাই মাস থেকে বাণিজ্যিকভাবে বাজারে আসছে দেশের মাটিতে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি), যা দেশের শিল্প খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএআইএল) দেশীয় প্রযুক্তিতে এই পরিবেশবান্ধব গাড়ি উৎপাদন করেছে।
কোম্পানির বৈদ্যুতিক এসইউভি একবার পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারেরও বেশি পথ চলতে সক্ষম, আর ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জ করা যাবে। মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা হয়েছে উৎপাদন কারখানা। শুধু এসইউভি নয়, বৈদ্যুতিক ট্রাক, কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও থ্রি-হুইলারও বাজারে আনার প্রস্তুতি চলছে। জ্বালানি তেলের প্রয়োজন না হওয়ায় পরিচালন ব্যয় কমবে এবং পরিবেশ দূষণও হ্রাস পাবে।
কোম্পানির দাবি, গাড়িগুলো ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি করবে।
দেশের ইভি খাতের বিকাশে সরকারের সহযোগিতা এবং গ্রাহকদের জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প সক্ষমতার নতুন পরিচয় হয়ে উঠতে পারে এই দেশীয় বৈদ্যুতিক গাড়ি।
বিষয় : @daily apnarkhabor news
আপনার মতামত জানান দৈনিক আপনার খবর