ঢাকা   রোববার, ২৪ মে ২০২৬
দৈনিক আপনার খবর

সোনাইমুড়ীর আমিশাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী সাহাব উদ্দিনের বসতবাড়ি দখলের চেষ্টা। মৃত আব্দুল মতিনের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ।

সোনাইমুড়ীতে প্রতিবন্ধীর বসতবাড়ি দখলের চেষ্টা, অভিযুক্ত মেহেদী হাসান বিরুদ্ধে

 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির এক যুবকের বিরুদ্ধে। উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া জমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মৃত আব্দুল মতিনের ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এই প্রতিবন্ধী পরিবারের জমি ও বসতভিটা দখলের পাঁয়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িটি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাহাব উদ্দিন ও তার স্বজনদের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই গায়ের জোরে এই জায়গাটি দখল করতে চায় মেহেদী হাসান। এরই অংশ হিসেবে সম্প্রতি সে দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে বসতবাড়িতে চড়াও হয় এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে অসহায় প্রতিবন্ধী সাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ওপর মানসিক নির্যাতন করা হয় এবং ঘরবাড়ি ছাড়া করার হুমকি দেওয়া হয়। 

বিষয় : নোয়াখালী সোনাইমুড়ী পদিপাড়া আমিশাপাড়া ইউনিয়ন

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

রোববার, ২৪ মে ২০২৬

সোনাইমুড়ীতে প্রতিবন্ধীর বসতবাড়ি দখলের চেষ্টা, অভিযুক্ত মেহেদী হাসান বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

 নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির এক যুবকের বিরুদ্ধে। উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া জমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মৃত আব্দুল মতিনের ছেলে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এই প্রতিবন্ধী পরিবারের জমি ও বসতভিটা দখলের পাঁয়তারা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িটি দখলের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাহাব উদ্দিন ও তার স্বজনদের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই গায়ের জোরে এই জায়গাটি দখল করতে চায় মেহেদী হাসান। এরই অংশ হিসেবে সম্প্রতি সে দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে বসতবাড়িতে চড়াও হয় এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে গেলে অসহায় প্রতিবন্ধী সাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের ওপর মানসিক নির্যাতন করা হয় এবং ঘরবাড়ি ছাড়া করার হুমকি দেওয়া হয়। 

দৈনিক আপনার খবর

প্রকাশক ও সম্পাদক : মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর