ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
দৈনিক আপনার খবর

সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত, সোনাপুর ইউনিয়ন কমিটি বাতিল

ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ: সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত, সোনাপুর ইউনিয়ন কমিটি বাতিল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, সদ্য গঠিত সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব ছাবের আহাম্মদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও কমিটি বাতিলের এই আদেশটি প্রদান করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এই আদেশের অনুলিপি সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ এবং সকল ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকদের কাছেও প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত, সোনাপুর ইউনিয়ন কমিটি বাতিল

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ: সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম স্থগিত, সোনাপুর ইউনিয়ন কমিটি বাতিল

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি, সদ্য গঠিত সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব ছাবের আহাম্মদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও কমিটি বাতিলের এই আদেশটি প্রদান করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এই আদেশের অনুলিপি সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ এবং সকল ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকদের কাছেও প্রেরণ করা হয়েছে।

দৈনিক আপনার খবর

প্রকাশক ও সম্পাদক : মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর