ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬
দৈনিক আপনার খবর

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত “প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর” চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা

বাংলাদেশ সামরিক বাহিনী আধুনিকায়নে জাপানের সাথে ইতিহাস সৃষ্টিকারী চুক্তি তারেক রহমান এর সরকার।

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত “প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর” চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্থাপিত এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময়ে  ঢাকার সেনানিবাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। 

চুক্তিটির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও সামরিক বিশেষজ্ঞ বিনিময়ের পথ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম হস্তান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি কাঠামো, ব্যবহার নীতিমালা এবং তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর নিয়ন্ত্রণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। 

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য, সামরিক আধুনিকায়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। একইসঙ্গে এটি বাংলাদেশের চলমান সামরিক আধুনিকায়ন কর্মসূচির জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

Image

বিষয় : @daily apnarkhabor news

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

সোমবার, ২৫ মে ২০২৬

বাংলাদেশ সামরিক বাহিনী আধুনিকায়নে জাপানের সাথে ইতিহাস সৃষ্টিকারী চুক্তি তারেক রহমান এর সরকার।

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত “প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর” চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্থাপিত এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। 

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময়ে  ঢাকার সেনানিবাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি। 

চুক্তিটির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও সামরিক বিশেষজ্ঞ বিনিময়ের পথ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম হস্তান্তরের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি কাঠামো, ব্যবহার নীতিমালা এবং তৃতীয় পক্ষের কাছে স্থানান্তর নিয়ন্ত্রণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। 

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য, সামরিক আধুনিকায়ন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ-জাপান প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। একইসঙ্গে এটি বাংলাদেশের চলমান সামরিক আধুনিকায়ন কর্মসূচির জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

দৈনিক আপনার খবর

প্রকাশক ও সম্পাদক : মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর