ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
দৈনিক আপনার খবর

সরকারি চাল ক্রয়ে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: নোয়াখালী জামায়াত

মাদ্রাসার চাল ক্রয় নিয়ে অপপ্রচার, জামায়াতের প্রতিবাদ



মাদ্রাসার চাল ক্রয় নিয়ে অপপ্রচার,  জামায়াতের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

সরকারি চাল ক্রয়ে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: নোয়াখালী জামায়াত।লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সুর্বণচর উপজেলায় ১নং চরজব্বার ইউনিয়নের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানায় সংগঠনটি। প্রকৃত ঘটনা ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, ৯৯ বস্তা সরকারি চাল সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া, নিয়মনীতি ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে মাদরাসা থেকে চাল ক্রয় করেছেন ডিলার আলী আজগর (স্বত্ত্বাধিকারী- স্মার্ট বাজার ডেলি শপ)। যে সকল মাদ্রাসা থেকে চাল ক্রয় করা হয়েছে, সেগুলো হলো- শিক্ষাগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া নূরানী মাদ্রাসা ও ইখলাস নুরানী কওমী মাদ্রাসা। বিবৃতিতে আরও বলা হয়, লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রশিদ এবং প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বাস্তবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে তাঁর প্রত্যেক্ষ ও পরোক্ষ কোনোভাবেই সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক। সত্যেরই বিজয় হব’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ, যেখানে ব্যক্তিগতভাবে দায়ী না হয়েও রাজনৈতিক উদ্দেশ্যে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষীদের চিহ্নিত করবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সত্যকে কখনোই আড়াল করা যাবে না

বিষয় : @apnarkhabor.news নোয়াখালী নোয়াখালী জামায়াত ইসলাম বিরুদ্ধে অপপ্রচার

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬


মাদ্রাসার চাল ক্রয় নিয়ে অপপ্রচার, জামায়াতের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সরকারি চাল ক্রয়ে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে: নোয়াখালী জামায়াত।লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সুর্বণচর উপজেলায় ১নং চরজব্বার ইউনিয়নের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ জানায় সংগঠনটি। প্রকৃত ঘটনা ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, ৯৯ বস্তা সরকারি চাল সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া, নিয়মনীতি ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে মাদরাসা থেকে চাল ক্রয় করেছেন ডিলার আলী আজগর (স্বত্ত্বাধিকারী- স্মার্ট বাজার ডেলি শপ)। যে সকল মাদ্রাসা থেকে চাল ক্রয় করা হয়েছে, সেগুলো হলো- শিক্ষাগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া নূরানী মাদ্রাসা ও ইখলাস নুরানী কওমী মাদ্রাসা। বিবৃতিতে আরও বলা হয়, লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রশিদ এবং প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে তাঁর প্রত্যেক্ষ ও পরোক্ষ কোনোভাবেই সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক। সত্যেরই বিজয় হব’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ, যেখানে ব্যক্তিগতভাবে দায়ী না হয়েও রাজনৈতিক উদ্দেশ্যে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষীদের চিহ্নিত করবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সত্যকে কখনোই আড়াল করা যাবে না


দৈনিক আপনার খবর

প্রকাশক ও সম্পাদক : মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর