ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
দৈনিক আপনার খবর

সরকার গঠনে কংগ্রসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকার গঠনে কংগ্রসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়

তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের তৎপরতা আরও জোরদার করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। কংগ্রেসের সমর্থনের আশ্বাস পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।ভারতীয় সংবাদমাধ্যম  প্রতিবেদনে বলা হয়েছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য দলটির সমর্থন চাইছে টিভিকে।এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক নেতা।টিভিকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনেরও আশা করছে। এ দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে। কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে। অন্যদিকে এম কে স্টালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে নেমে এসেছে ৫৯ আসনে। আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।

নির্বাচনে বিজয় দুটি আসনে—ত্রিচি ইস্ট ও পেরাম্বুরে—প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পান। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয় : khanosama @apnarkhabor.news

আপনার মতামত জানান দৈনিক আপনার খবর

দৈনিক আপনার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সরকার গঠনে কংগ্রসের পর আরেক দলের সমর্থন চাইলেন বিজয়

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের তৎপরতা আরও জোরদার করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। কংগ্রেসের সমর্থনের আশ্বাস পাওয়ার পর এবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) কাছেও আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।ভারতীয় সংবাদমাধ্যম  প্রতিবেদনে বলা হয়েছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য দলটির সমর্থন চাইছে টিভিকে।এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক নেতা।টিভিকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দলটি সিপিআই ও সিপিএমের সমর্থনেরও আশা করছে। এ দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে। কংগ্রেসের ৫, ভিসিকের ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকের মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি।গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে। অন্যদিকে এম কে স্টালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে বড় ধাক্কা খেয়ে নেমে এসেছে ৫৯ আসনে। আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন।

নির্বাচনে বিজয় দুটি আসনে—ত্রিচি ইস্ট ও পেরাম্বুরে—প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয় পান। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক আপনার খবর

নির্বাহী সম্পাদক: মাসুদের রহমান
বার্তা সম্পাদক: ফরহাদ উদ্দিন

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর