ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬
দৈনিক আপনার খবর

আত্মহত্যা

মানসিক কষ্ট ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিজয় পাল (২১) ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যান থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ওই ছাত্রদল নেতার নাম বিজয় পাল (২১)। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া তার কয়েকটি পোস্টে মানসিক কষ্ট ও বিষণ্নতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ পোস্টের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক কারণ জানানো হবে।

মানসিক কষ্ট ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন