প্রিন্ট এর তারিখ : ১৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
ছাত্রদের আন্দোলনে ওয়াকিটকি হাতে এরা কারা! তাহলে কি পরিকল্পিতভাবে সরকারকে কোণঠাসা করতে বহিরাগত রহস্যজনক কর্মকান্ড
স্থানীয় প্রতিনিধি , বার্তা সম্পাদক ||
বার্তা সম্পাদক-ছাত্রদের আন্দোলনে ওয়াকিটকি হাতে এরা কারা! তাহলে কি পরিকল্পিতভাবে সরকারকে কোণঠাসা করতে বহিরাগত রহস্যজনক কর্মকান্ড !!!দিনব্যাপী এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। তবে সারাদিনের বিভিন্ন ঘটনার পর্যালোচনায় আন্দোলনের প্রকৃতি ও অংশগ্রহণকারীদের পরিচয় নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে।আন্দোলনের আড়ালে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চলছে।রাজধানীর উত্তরায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আয়োজিত এক কর্মসূচিতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি একটি স্কুলের ছাত্র। একজন স্কুলশিক্ষার্থীর হাতে কীভাবে ওয়াকিটকি এলো এবং তিনি কী উদ্দেশ্যে এটি ব্যবহার করছিলেন এসব প্রশ্ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।এদিকে আন্দোলনে ভুয়া শিক্ষার্থী বা অ-পরীক্ষার্থীদের উপস্থিতির অভিযোগও সামনে এসেছে। এ সংক্রান্ত একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত এক ব্যক্তির কাছে পরিচয় জানতে চাইলে তিনি নিজেই স্বীকার করেন যে তিনি এইচএসসি পরীক্ষার্থী নন। কেন আন্দোলনে অংশ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের সমর্থন জানাতে সেখানে এসেছেন এবং তিনি একটি মাদরাসার শিক্ষার্থী।একই স্থানে আরেকজন নিজেকে মাদরাসার শিক্ষার্থী বলে দাবি করলেও তিনি কোন শ্রেণিতে অধ্যয়ন করেন এমন প্রশ্ন করা হলে দ্রুত সেখান থেকে চলে যান। এছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন এলাকা থেকে আন্দোলনে অংশ নিতে দেখা গেলেও তারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষাগত পরিচয় স্পষ্টভাবে জানাতে পারেননি।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনে বহিরাগতদের সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।লোকাল বাসে হামলা ভাংচুর করছে বহিরাগত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর