প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
দেশের জ্বালানী সংকট মোকাবেলায় বিশাল সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের বড় উদ্যোগ তারেক রহমান সরকারের
মাসুদের রহমান , প্রধান নির্বাহী সম্পাদক ও প্রকাশক ||
দেশের জ্বালানী সংকট মোকাবেলায় ১ লক্ষ ২১ হাজার বর্গকিলোমিটার বিশাল সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের বড় উদ্যোগ তারেক রহমান সরকারের আমাদের দেশের বিশাল সমুদ্রসীমায় প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও, দীর্ঘদিন ধরে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আসছি। যেখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার তাদের সমুদ্রসীমায় বিশাল পরিমাণ তেল-গ্যাস উত্তোলন করে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে, সেখানে আমরা অনেকটাই পিছিয়ে।তবে এবার একটি অত্যন্ত ভালো খবর এসেছে!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স -এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং সমুদ্রবক্ষে আটকে থাকা খনিজ সম্পদ উত্তোলনে বর্তমান সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে সরকার । তারা অফশোর (গভীর ও অগভীর সমুদ্র) ব্লকগুলোতে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য সহজ শর্তে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।
এর আগের ২০২৪ সালে লাইসেন্সিং রাউন্ডে কঠিন শর্তের কারণে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। তাই এবার বিনিয়োগ বাড়াতে শর্ত সংশোধন করা হয়েছে।
নতুন সংশোধিত নতুন দরপএে চুক্তিতে ব্লক ছেড়ে দেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে এবং কল্যাণ তহবিলে অবদানের পরিমাণ কমানো হয়েছে, যাতে বহুজাতিক কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
প্রতিবেশী দেশগুলোর সাফল্যের পর এই উদ্যোগ আমাদের নিজস্ব জ্বালানি স্বনির্ভরতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশা করা যাচ্ছে, এই বড় সুযোগের হাত ধরে দেশের ১ লক্ষ ২১ হাজার বর্গকিলোমিটারের বিশাল সমুদ্রে লুকিয়ে থাকা খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর