প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
সাংবাদিককে হত্যার হুমিদাতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নোয়াখালী জেলা প্রতিনিধি , দৈনিক আপনার খবর ||
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকিদাতাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (৯ মে) সকাল ১১ টার দিকে বাইপাস চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদ, ফরহাদ হোসাইন আশরাফী মোহাম্মদ হানিফ, রবিউল হাসান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উল্যাহ, মামুনুর রশিদ, মাহবুবুল হাসান, নূর মোহাম্মদ সবুজ, জসিম উদ্দিন রাজ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ক্রমান্বয়ে বাড়ছে। এসকল অপরাধের বিচার হচ্ছেনা। অপরাধীরা প্রভাবশালীদের আশ্রয় ও প্রশ্রয়ে অপরাধ করছে। সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটণায় ঐ সাংবাদিক নিজে বাদী হয়ে গত ২৫শে এপ্রিল সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রশাসনের সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন সাংবাদিকরা। তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা না হলে আরো বড় পরিসরে আন্দোলনের ডাক দেয়া হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরিধান করে কঠোর থেকে কঠোরতার আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা। প্রসঙ্গত, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি নিহতের পরিবার বিচারের দাবিতে একটি সংবাদ সম্মেলন করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই একটি প্রভাবশালী চক্র সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর