প্রিন্ট এর তারিখ : ১২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
মাসুদের রহমান , প্রধান নির্বাহী সম্পাদক ও প্রকাশক ||
২ রা মে রোজ শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক একটি বিমানে লিমনের মরদেহ পাঠানো হয় । এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ উপস্থিত থেকে সম্পূর্ণ প্রক্রিয়া তাদারকি করেন। গত ২৫ এপ্রিল রোজ শনিবার এ জামিল আহমেদ লিমন মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ক্লাব , মায়ামিস্থ কনসুলেট জেনারেল , বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ , ওয়ান্টের নিহতের পরিবার , স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দ্রুত সময়ে মরদেহ বাংলাদেশে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। লিমনের প্রথম জানাজা গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তফা ইসলামিক সোসাইটি অব টাম্পাবে মসজিদে অনুষ্ঠিত হয় ।ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় , জামিলের খালা , বাংলাদেশ কনস্যুলেট ইউনিট , স্থানীয় বাসিন্দাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেয়।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক আপনার খবর